প্রায় ২২ বছর অতিক্রান্ত হওয়ার পরও আশার মুখ দেখেনি পার্বত্য শান্তি চুক্তি। ফলে এখনো পাহাড়ে বসবাসকারীদের উপর দমন-নিপীড়ন, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড চলছে।
রোববার সকালে রাজধানীর একটি হোটেলে পাবর্ত্য শান্তিচুক্তির ২২ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন, পাবর্ত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লারমা।
এ সময় তিনি আরো বলেন, সেনাবাহিনী মোতায়েন করে তাদের সামনেই চুক্তি স্বাক্ষরকারী জনসংহতি সমিতির সদস্য ও চুক্তি সমর্থকদের উপর সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে জেএসএস ও ইউপিডিএফ। এমন অবস্থায় নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন ছাড়া বিকল্প পথ নেই।