মেহেরপুর জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিষেক অনুষ্ঠিত
- প্রকাশের সয়ম :
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯
-
১২৯
বার দেখা হয়েছে

মেহেরপুর সংবাদদাতা।। মেহেরপুর জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টার দিকে জেলা প্রেসক্লাবে এ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১১টি পদের বিপরিতে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় নির্বাচন কমিশনার মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল আমিন ধুমকেতু তাদের নির্বাচিত ঘোষণা করেন।
জেলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে তোজাম্মেল আযমকে (যুগান্তর) সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মাহাবুব চাদু (ইত্তেফাক) নির্বাচিত হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি নাসের চৌধরী (টাইমস বার্তা), যুগ্ম সম্পাদক মো. আক্তারুজ্জামান (মানবজমিন/বাংলাটিভি), অর্থ-সম্পাদক দিলরুবা খাতুন (বাসস ও প্রতিদিনের সংবাদ), গণযোগাযোগ সম্পাদক এ সিদ্দিকী শাহীন (দিনের খবর) ও দপ্তর সম্পাদক মাসুদ রানা (আমাদের অর্থনীতি/জয়যাত্রা টিভি)। নির্বাহী সদস্যগণ হলো মুহাম্মদ মহসীন (মাটির ডাক), মিজানুর রহমান (আমার সংবাদ), হারুন অর রশিদ রবি (দৈনিক দিনকাল) ও শাকিল রেজা (দৈনিক অধিকার)।
অভিষেক অনুষ্ঠানের জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহাবুব চাদুর সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক সহযোগী অধ্যাপক ফুয়াদ খান, বিসিএস সাধারন শিক্ষক সমিতির সাধারন সম্পাদক খেজমত মালিথা প্রমুখ। মেহেরপুর জেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা প্রশাসক আতাউল গনি, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. ইয়ারুল ইসলাম।
মেহেরপুর/রিফাত/পাভেল
Please Share This Post in Your Social Media