কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
- প্রকাশের সয়ম :
শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯
-
১৮৫
বার দেখা হয়েছে
ছবি: আমাদেরবাংলাদেশ.কম

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা।। কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির উদযাপন শুরু হয়।
বঙ্গবন্ধু ও কবি কাজী নজরুল ইসলাম এর পতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে একটি শোক র্যালি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার ‘চির উন্নত মম শির’-এ শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানানো হয়। পরে উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, ট্রেজারার অধ্যাপক জালাল উদ্দিন, প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধানসহ দুই হল প্রভোস্ট ও নজরুলিয়ান ব্যানারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
জকানইবি/রিফাত/বায়োজিদ
Please Share This Post in Your Social Media