লালমনিরহাট সংবাদদাতা।। লালমনিরহাটের আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ক্যাশিয়ারের বিরুদ্ধ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা একাধিক কৈফিয়ত তলব করেছেন।
প্রাপ্ত অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ক্যাশিয়ার (নিজ বেতনে) আনোয়ারুল আলম সরকারী কোষাগার থেকে মে ও জুন/১৯ মাসের বিদ্যুৎ বিল উত্তোলন করার পরও জমা না করে নিজের পকেটে গচ্ছিত রাখেন। যা সরকারী কর্মচারীর আচরণ বিধি পরিপন্থি,দায়িত্বে অবহেলার সামিল ও শাস্তিযোগ্য অপরাধ।
এদিকে গত ২ নভেম্বর পরিচালক (স্বাস্থ্য),রংপুর বিভাগ মহোদয় আকস্মিকভাবে আদিতমারী হাসপাতাল পরিদর্শন করতে এসে ক্যাশিয়ারের বিরুদ্ধে এসব অনিয়ম চোখে পরে। এ ঘটনায় উত্তোলিত বিদ্যুৎ বিলের অর্থ জমা না করার জন্য তাকে কৈফিয়ত তলব করা হয়। যায় স্মারক নং-উপঃস্বাঃকঃ/আদিত/লাল/১৯/২৬,
এদিকে তার বিরুদ্ধে মাদক সেবনেরও অভিযোগ উঠেছে। প্রতিনিয়ত হাসপাতালে ৩/৪ জন একসঙ্গে এসব মাদক গ্রহণ করেন বলে বিষয়টি সবার মুখে মুখে। এমনকি মাদক সেবন করে অফিসের টেবিলে ঘুমানোর স্থির চিত্র পাওয়া গেছে।
তবে এসব অভিযোগের বিষয়ে হাসপাতালের ক্যাশিয়ার (নিজ বেতনে) আনোয়ারুল আজম মাত্র ২টি চিঠি পাওয়ার কথা স্বীকার করে বলেন, আমাকে কৈফিয়ত তলব করা হলেও আমাকে চিঠি দেয়া হয়না। আমাকে বিপাকে ফেলানোর জন্য এসব করা হচ্ছে। তিনি আরো বকেন, সম্প্রতি এসব টাকা জমা দেয়া হয়েছে। যার জবাবও পরিচালক (স্বাস্থ্য),রংপুর বিভাগ মহোদয়কে দেয়া হয়েছে।
আদিতমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেশকাতুল আবেদ ছুটিতে থাকায় তার মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।