জাতীয় ডেস্ক।। রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় র্যাবের হাতে গ্রেপ্তার মজনুকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ঢাকা মহানগর হাকিম আদালতে তাকে হাজির করে এ রিমান্ড চাওয়া হয়। ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারীর আদালতে কিছুক্ষণের মধ্যে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান।
আ/রিফাত