বাণিজ্যমেলার আগুন নিয়ন্ত্রণে
- প্রকাশের সয়ম :
বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২০
-
১২০
বার দেখা হয়েছে

জাতীয় ডেস্ক।। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার একটি প্যাভিলিয়নে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আধা ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়।ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রায়হান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এছাড়া বাণিজ্যমেলায় ফায়ার সার্ভিসের সার্বক্ষণিক একটি ইউনিট স্ট্যান্ডবাই থাকে। সব ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।তবে কিভাবে আগুন লাগে তার কারণ এখনও জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণে পরে জানানো হবে।
আ/রিফাত
Please Share This Post in Your Social Media