আমাদেরবাংলাদেশ ডেস্ক।। আগামী ৩০ জানুয়ারী সরস্বতী পূজো । একই দিনে অনুষ্ঠিত হবে ঢাকা দক্ষিন ও ঢাকা উত্তর সিটি কেরপোরেশনের নির্বাচন অনুুষ্ঠিত হবে। সার্বজনীন পূজা উদযাপনের জন্য নির্বাচন পেছানোর দাবিতে আবারো আন্দোলনে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়( ঢাবি) শিক্ষার্থীরা।
সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ‘সচেতন শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেন।
মানববন্ধনে আন্দোলনকারীরা জানান , ৩০ জানুয়ারি আমরা পূজা করব নাকি ভোট দেব? পূজার জন্য অনেক আয়োজন থাকে। সেগুলো আগের দিন থেকে করতে হয়। কিন্তু নির্বাচন হলে তা সম্ভব হবে না। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে পূজার আয়োজন করা হয়। তাহলে কেমনে পূজা হবে? আমরা চাই, নির্বাচনের তারিখ পরিবর্তন হোক।’
শিক্ষার্থীরা মানববন্ধনে দুই দফা দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো- অনতিবিলম্বে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের তারিখ পরিবর্তন করতে হবে। আগামীতে এরকম বিষয়ের যেন পুনরাবৃত্তি না ঘটে তার জন্য প্রাতিষ্ঠানিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এরপর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের ভিবিন্ন সড়ক প্রদক্ষিন করে।