জামশেদ সিকদার।।বিভিন্ন ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেষ হলো ইজতেমার দ্বিতীয় পর্ব। রবিবার সকাল থেকেই বিভিন্ন আম-বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার কার্যক্রম। এবারের দ্বিতীয় পর্বের ইজতেমা পরিচালনা করেন ভারতের মাওলানা জামসেদ।
এবারের মোনাজাতে দেশ ও দেশের মানুষের সম্প্রীতি জন্য দোয়া করা হয়।
এদিকে ইজতেমাকে ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আগত মুসল্লিরা যাতে নিরাপদে তাদের গন্তব্যস্থলে যেতে পারে সেজন্য নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ।
শেরপুর থেকে আসা মো.রফিকুল ইসলাম(৩৫) জানান, ইজতেমায় অংশগ্রহন করতে পেরে উচ্ছাসিত তিনি। দেশ ও জনগনের জন্য দোয়ায় শামিল হতে পেরে প্রফুল্লোতাবোধ করেছেন বলেও তিনি জানান।
আ/রিফাত