আমাদেরবাংলাদেশ ডেস্ক।। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল পুলিশ সদস্যের আবেগময় পোস্ট দিয়ে পুলিশের নায়েক শাহ মো. আবদুল কুদ্দুস আত্নহত্যা।
কি ছিলো সেই আবেগঘন পোস্টটি। হুবহু তুলে ধরা হলো সেই পোস্টটিঃ
মৃত্যুর আগে তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমার মৃত্যুর জন্য কাউকে দায়ী করব না। আমার ভেতরের যন্ত্রণাগুলো বড় হয়ে গেছে,আমি আর সহ্য করতে পারছি না। প্রাণটা পালাই পালাই করছে…।
তবে অবিবাহিতগণের প্রতি আমার আকুল আবেদন, আপনারা পাত্রী পছন্দ করার আগে পাত্রীর মা ভালো কিনা তা আগে খবর নেবেন। কারণ, পাত্রীর মা ভালো না হলে পাত্রী কখনোই ভালো হবে না। ফলে আপনার সংসারটা হবে দোজখের মতো।
সুতরাং সকল সম্মানিত অভিভাবকগণের প্রতি আমার শেষ অনুরোধ, বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেবেন। আল্লাহ হাফেজ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, উত্তর বিভাগ (এসটিএফ), মিরপুর-১৪, ঢাকা।’
জানা গেছে, পারিবারিক কলহের কারণে মানসিকভাবে অশান্তিতে ছিলেন কুদ্দুস।