আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বিএনপি-জামায়াতের চেয়ে আওয়ামী লীগের সুযোগ সন্ধানীরা দলের জন্য বেশি ক্ষতিকর বলে মন্তব্য করেছেন দলের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
আজ শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় তিনি একথা বলেন।
এ সময় দলের সুযোগ সন্ধানীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান নাসিম। এদের দমন না করতে পারলে দলের অর্জন ম্লান হয়ে যাবে বলেও আশংকা জানান তিনি।