ডেস্ক নিউজ: যশোরের সদর উপজেলার মহাসিন হোসেন সৌদি আরব থাকেন। দুই মাস আগে দেশে ফিরেছেন। শনিবার সৌদি চলে যাওয়ার কথা ছিল, কিন্তু তিনি চলে গেলেন চিরদিনের জন্য। শুক্রবার এ প্রবাসী যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। সকালে উপজেলার নরেন্দ্রপুর শিমুলবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মহাসিনের বড় ভাই মোতাহার হোসেন ও স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন জানান, দীর্ঘদিন সৌদি থাকার পর দুই মাস আগে দেশে আসে মহাসিন। শনিবার বিকালে তার সৌদি ফেরার কথা ছিল। শুক্রবার সকালে সে গোয়ালঘরে ফ্যান ঠিক করছিল। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয় মহাসিন। তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।