লোহাগাড়ায় ৫ ব্যক্তিকে জরিমানা করল ভ্রম্যমান আদালত
- প্রকাশের সয়ম :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
-
১০৬
বার দেখা হয়েছে

লোহাগাড়া সংবাদদাতা।। লোহাগাড়ায় করোনা ভাইরাস সংক্রামক প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য করে সামাজিক দূরত্ব বজায় না রাখা, অযথা বাহিরে ঘুরাঘুরি করা, বাড়ির নির্মাণ কাজ করা অপরাধে ৫জনকে ৫ হাজার ৮`শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ (১৬ এপ্রিল) বৃজস্পতিবার সকালে ভ্রাম্যমাণ এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াসমিন চৌধুরী।
সরকারি নির্দেশনা অমান্য করায় বটতলী মোটর স্টেশনে কাঁচা বাজারের সামনে এইচ সি মেডিকেল হলে সামাজিক দূরত্ব বজায় না রাখায় মুহাম্মদ হাসান(৪৫) কে ৫`শ টাকা, সালাহ উদ্দিন(২৮) ১হাজার টাকা, অযথায় ঘুরাঘুরি করায় আবদুস সামাদকে ৩`শ টাকা, চরম্বা কালোয়ার পাড়া এলাকায় মুহাম্মদ ইরফান(২২) কে ১হাজার টাকা, চরম্বা কালোয়ার পাড়া জনসমাগম করে বাড়ির নির্মাণ কাজ করায় বাড়ির মালিক সরওয়ার কামাল(৬৫) কে ৩ হাজার টাকাসহ মোট ৫ হাজার ৮`শ টাকা জরিমানা প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াসমিন চৌধুরী বলেন, করোনা ভাইরাস প্রাদূর্ভাবে সরকারি নির্দেশনা অমান্য করে উপজেলার চরম্বা কালোয়ার পাড়া এলাকায় জনসমাগম করে বাড়ি নির্মাণ কাজ ও অযথায় ঘুরাঘুরি, সামাজিক বজায় না রাখার অপরাধে দন্ডবিধি ১৮৬০ সনের ২৬৯ ধারা মতে ৫জনকে ৫ হাজার ৮`শ টাকা জরিমানা আদায় করা হয়।
Please Share This Post in Your Social Media