পরিবার: জুয়েল রানা
বাবার গায়ে ছেঁড়া জামা,ছেঁড়া জুতো পায়ে,
আমায় নিয়ে কত স্বপ্ন, দেখে আমার মায়ে।
পুরাতন সেই শাড়ীটা আজ এখনো মায়ের গাঁয়,
হাজারো কষ্টে থাকে তারা তবু আমার ভালো চায়।
ছোট ভাইটা খুব আদোরের ছোটছোট আবদার,
সব চাওয়াটা পূরণ হয়না এখন আমি যে বেকার!
বাইনা ধরছে কিনে দিতে হবে অনেক বড় ফোন,
আশ্বাস দিলাম কিনে দিবোতো ভেঙে দেইনি মন।
টালির চালের নিচেই থাকি মা বাবা আর ভাই,
এই বুক ভরা স্বপ্ন নিয়ে দিনতো কেটে যায়।
জোড়াতালিতে মাস চলে যায় এই আমাদের বেশ,
শোনাবো একদিন বিস্তারিত এখন করি শেষ।