বেনাপোল প্রতিনিধি ঃ শার্শা থানার পুলিশ রবিবার ভোরে হাড়িখালী নামক স্থান থেকে ১টি ওয়ান শুটারগান ,১ রাউন্ড গুলি ও ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সুজন (৩৫)নামে একজনকে আটক করেছে। তার নামে বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে। আটক সুজন শার্শা থানার কাজিরবেড় গ্রামের আযূব আলীর ছেলে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম মশিউর রহমান জানান.গোপন সংবাদে জানতে পারি একাধিক মামলার আসামী সুজন ভারত থেকে অস্ত্র গুলি ও ইয়াবা ট্যাবলেট এনে যশোর নেয়ার জন্য হাড়িখালী নামক স্থানে অপেক্ষা করছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই দিপংকর সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটারগান ১রাউন্ড গুলি ও ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে হাতেনাতে আটক করা হয় ।
তার নামে বিভিন্ন থানায় ১১ টি মামলা রয়েছে সে দীর্ঘদিন যাবত এলাকা ছাড়া ছিল আবার এলাকায় ফিরে এসে অস্ত্র মাদক ব্যবসা শুরু করে। আজ তাকে আটক করে যশোর কোর্টে সোপর্দ করা হয়েছে ।