আসাদুর রহমান শার্শা প্রতিনিধি।। ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ডের বিধান রাখায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ র্যালি করেছে শার্শা উপজেলা ছাত্রলীগ।
মঙ্গলবার বিকাল ৪ টায় সময় শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার নেতৃত্বে নাভারন বাজারে এ আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়।
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বিধান করে মন্ত্রিসভায় সংশোধিত “নারী ও শিশু নির্যাতন দমন আইন -২০২০” এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক,
দেশরনন্ত জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে ও উক্ত সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শার্শা উপজেলা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত আনন্দ র্যালি শেষে পথসভায় বক্তব্য রাখেন শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদারসহ বিভিন্ন ইউনিয়ানের যুবলীগ এবং ছাত্রলীগের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন