মোঃ আশরাফ জাম্মান ঃ কেশবপুর থানার সহকারী উপ-পরিদর্শক শ্যামল সরকারের বিদায়, বদলী সূত্রে আজ যাচ্ছেন পাশের উপজেলা মনিরামপুর থানায়। দীর্ঘদিন ধরে তিনি কেশবপুর থানায় কর্মরত ছিলেন।
বদলী হওয়ার সংবাদটি শুনে শ্যামল দাদা’র কিছু কর্মকাণ্ড চোখের সামনে ভেসে উঠলো। মনে রাখার মতো কিছু স্মৃতি রেখে গেলেন কেশবপুরবাসীর জন্য। শাহীনের উপর হামলাকারীদের গ্রেপ্তার, রাতের ডিউটি শেষ করে বাসায় ফেরার পথে অসুস্থ এক ব্যক্তিকে দ্রুত বাইকে করে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া।
কপোতাক্ষ ব্লাড ব্যাংকের ডাকে সাড়া দিয়ে সিজারিয়ান এক বোনকে স্বেচ্ছায় এ পজেটিভ রক্তদানও করেছিলেন তিনি। এছাড়াও মাদক বিরোধীসহ অপরাধ দমনে বিভিন্ন অভিযানে অপরাধীদের ধরতে বেশ সফল ছিলেন শ্যামল দাদা। কেশবপুরে থাকাকালীন সময়ে প্রশংসা পাওয়ার মতো এমন অহরহ ভালো কাজ করে সকলের কাছে প্রিয় হয়ে উঠেছিলেন তিনি।
শ্যামল সরকার একজন অভিজ্ঞ ও আদর্শনিষ্ঠ পুলিশ কর্মকর্তার বদলীতে কেশবপুর বাসি মর্মাহত।প্রিয় শ্যামল সরকার, আপনার আরও বেশি সফলতার খবর শুনতে ও দেখতে চাই। কেশবপুর বাসীর পক্ষ থেকে দোয়া, ভালবাসা এবং শুভকামনা রইলো।