ডুমুরিয়া থেকে মোঃ ফয়সাল বিশেষ প্রতিনিধি : চুকনগরে আবারো বাসের ধাক্কায় ইমরান হোসেন (২০) এক যুবক নিহত হয়েছে। সে ডুমুরিয়া উপজেলার চুকনগর সদরের মিজানুর রহমান মোড়লের একমাত্র ছেলে । বুধবার বেলা ১১টায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চুকনগর আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সামনে এ মর্মান্তিক দুঘর্টনা ঘটে, ঘটনাস্থলেই ইমরান নিহত হয়।
নিহতের পরিবার ও প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা যায়, ইমরান ঘটনার দিন সকালে মোটরসাইকেল যোগে প্রতিদিনের ন্যায় চুকনগর বাজারে ইলেক্ট্রিশিয়ান কাজে আসছিলো । এরপর সে মোটরসাইকেলটি নিয়ে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সামনে মহাসড়কের উপর বামপাশে দাড়িয়ে ছিল। খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী খুলনা মেট্রো-জ-১১-০০৩৯ নম্বর বেপরোয়া গতির বাসটি ইমরানকে সাজরে ধাক্কা দেয়।
এ সময় সে ছিটকে রাস্তার উপর পড়ে গেলে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার করুন মৃত্যু হয়।এ ঘটনায় বিক্ষ্দ্ধু এলাকাবাসী বেপরোয়া গাড়ী চালানোর প্রতিবাদ ও মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে স্প্রিড ব্রেকার স্থাপনের দাবীতে ঘন্টাকালব্যাপি সড়ক অবরোধ করে যানচলাচল বন্ধ রাখে। ইমরানের অকাল মৃত্যুতে স্বজনদের আহাজারিতে গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া।
একমাত্র ছেলেকে হারিয়ে পিতা মাতা সঙ্গাহীন হয়ে পড়ে। খবর পেয়ে ডুমুরিয়া থানা ওসি জনাব মোঃ আমিনুল ইসলাম (বিপ্লব) এবং চুকনগর হাইওয়ে ফাড়ির পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। ঘাতক চালক পালিয়ে গেলেও বাসটি আটক করেছে চুকনগর হাইওয়ে ফাড়ি পুলিশ।
এদিকে শোকাহত পরিবারের প্রতি গভির শোক ও সমবেদনা জানাতে ওই বাড়িতে ছুটে যান সাবেক ইউপি চেয়ারম্যান শেখ বদরুজ্জামান তসলিম, আটলিয়া ইউপি চেয়ারম্যান এ্যাডঃ প্রতাপ রায়, সরদার দৌলত হোসেন সহ স্থানীয় রাজনৈতিক দলের নেতা কর্মিসহ বিভিন্ন ব্যক্তিবর্গ গণ ।