শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের কন্যাদহ বাজারে রাস্তা সংস্কার, শার্শা সরকারি পলিটেকনিক কলেজের নির্মাণ কাজ ও শার্শা হইতে পান্তাপাড়া গ্রাম পর্যন্ত রাস্তা সংস্কার কাজের পরিদর্শন করলেন ৮৫ যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপি।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি এ সংস্কার কাজের পরিদর্শন করেন।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী শাহাবুল আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, উলাশী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক, উপজেলা পরিষদের
সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত।