আমাদেরবাংলাদেশ ডেক্স ঃ প্রতি বছরের মত এবারও সাভারে সুষ্ঠু ও সুন্দরভাবে শারদীয় দুর্গোৎসব-২০১৯ উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সাভার মডেল থানা প্রাঙ্গণে এ সভার আয়োজন করে সাভার মডেল থানা পুলিশ। সাভার পৌর মেয়র হাজী আব্দুল গনির সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন সরদার বিপিএম (সেবা), পিপিএম। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন
পূজা চলাকালীন কোন ব্যক্তি যাতে এ্যালকোহল জাতীয় দ্রব্য পান করে মন্ডপে প্রবেশ না করে। যদি জানা যায়, কারো কারণে বা কেউ মদ পান করে মা-বোনকে ইভটিজিং করছে তাহলে তাকে তাৎক্ষণিক গ্রেফতার করা হবে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হবে, সে যতই শক্তিশালী হউক না কেন। কোন মতেই অপরাধীকে ছাড় দেওয়া হবে না। এমনকি ক্ষমতাসীন দলের বা কোন প্রভাবশালী ব্যক্তিও যদি হয় তবু রেহাই পাবে না।
তিনি আরও বলেন, পূজামন্ডপে বাঁশের বেড়া দিয়ে নারী ও পুরুষের জন্য আলাদা প্রবেশদ্বার করতে হবে। এছাড়াও রাত আটটার মধ্যে প্রতিমা বিসর্জন দেওয়ার অনুরোধ জানান পুলিশ সুপার। সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ এর সঞ্চালনায় উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক বরুণ ভৌমিক নয়ন,
সাভার উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ দাস, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইদুর রহমান পিপিএম, সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার তাহমিদুল ইসলাম, আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপু, আশুলিয়া থানার ওসি তদন্ত জাভেদ মাসুদ, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার পিপিএম (বার) সহ প্রমুখ ।