জনতা ব্যাংকের চেয়ারম্যান ও দিনাজপুর দক্ষিণ উন্নয়ন ফোরামের উদ্যোগে বিরামপুরে শীতবস্ত্র ও কম্বল বিতরণ
- প্রকাশের সয়ম :
শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
-
১৪৩
বার দেখা হয়েছে

নয়ন হাসান,বিরামপুর দিনাজপুর।। জনতা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যানের ব্যবস্থাপনায় এবং দিনাজপুর দক্ষিণ উন্নয়ন ফোরাম এর সহযোগীতায় বিরামপুর পৌর শহরের বিভিন্ন পাড়া মহল্লার গরীব অসহায়, শীতার্থ ও দুস্থ্যদের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে ৪ শতাধিকের ও বেশি শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে।
১৭ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় পৌরসভার ইসলামপাড়াসহ আশে পাশের কয়েকটি গ্রামে জনতা ব্যাংক চেয়ারম্যানের পক্ষে উপস্থিত থেকে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার,ওসি মনিরুজ্জামান, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার, বিরামপুর জনতা ব্যাংক শাখা ব্যবস্থাপক দানেজ উদ্দিন,পাউশগাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মামুনুর রশীদ, প্রেসক্লাবের সভাপতি শাহিনুর আলম, প্রবীণ সাংবাদিক সাইফুল ইসলাম, সহ-সভাপতি ডাঃ নূরুল হক,দিনাজপুর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি আকরাম হোসেন, উপজেলা দুর্ণীতি দমন কমিটির সহ-সভাপতি মাহমুদুল হক মানিক, দি.দ.উ.ফ. এর সদস্য আনোয়ার আজিম বাবু,বিরামপুর মানবকণ্ঠ প্রতিনিধি মাজারুল ইসলাম তানিম,জয়যাত্রা টিভির প্রতিনিধি রিপন মানিক চৌধুরী প্রমূখ।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
Please Share This Post in Your Social Media