পুলিশ জানায়, যশোর থেকে কুষ্টিয়াগামী একটি সিমেন্টবোঝাই ট্রাক মদনডাঙ্গা এলাকা পৌঁছলে, কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়েছে, পরে স্থানীয় হাসপাতালে নেয়ার পর আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
আহত তিনজনকে গুরুতর অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।























































