উজ্জ্বল মন্ডল, খুলনা জেলা প্রতিনিধি:খুলনা জেলার দাকোপ উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের নলডাঙ্গা এলাকার একটি পরিত্যক্ত ঘরে জুয়া খেলা অবস্থায় ৭ জুয়াড়ী হাতেনাতে আটক করা হয়। অতঃপর ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭ জুয়াড়ীর প্রত্যেককে ৭দিনের সশ্রম কারাদন্ড দিয়ে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
সুত্রে জানা যায়,গতকাল বুধবার দুপুর সাড়ে ১২ টায় একদল জুয়াড়ী তিলডাংড়া ইউনিয়নের নলডাঙ্গা গ্রামে সাবেক ইউপি সদস্য কামরুল ইসলামের পরিত্যক্ত একটি টিনের ঘরের মধ্যে জুয়া খেলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কামিনি বাসিয়া পুলিশ ফাঁড়ির আইসি সৈয়দ আলীসহ সংঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনা স্থালে অভিযান চালায়।
এ সময় নলডাঙ্গা গ্রামের মৃত সাহেব আলী শেখের পুত্র বাচ্চু শেখ (২৭), রাকিব শেখের পুত্র এমদাদুল শেখ (৩৬), মুনসুর শেখের পুত্র মোঃ সাইদ শেখ (৪১), আবদুল রহিম শেখের পুত্র রাজু ইসলাম শেখ(২৮) শিবপদ গাইনের পুত্র দীপংকর গাইন (৩৩), মৃত সুলতান শেখের পুত্র মোঃ ফারুক শেখ (৪৪), তোয়াজ আলী ফকিরের পুত্র মহাসিন ফকির (৪৭)কে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে আটক করে।
এলাকাবাসী সুত্রে জানা যায়.উক্ত জুয়া খেলা আমিনুল ইসলাম শেখ (বাচা) নেতৃত্বে চললেও ঘটনার সময় পুলিশ তাকেসহ অনেককে আটক করতে পারেনি। জুয়াড়ীদের কাছ থেকে ওই সময় নগত ২ হাজার ১শত ৬০ টাকাসহ জুয়া খেলার বিভিন্ন সরঞ্জম উদ্ধার করে পুলিশ । খবর পেয়ে থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবদুল ওয়াদুদ ঘটনাস্থলে পৌাছিয়ে ভ্রাম্যমান আদালতের
মাধ্যমে বঙ্গীয় প্রকাশ্যে জুয়া আইন ১৮৬৭(৪) ধারা মতাবেক আটক ওই ৭ জন জুয়াড়ীকে প্রত্যেককে আলাদা আলাদা ৭ দিনের সশ্রম কারাদন্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করেছেন।