রফিকুল ইসলাম খান,পাইকগাছা।। পাইকগাছার কপিলমুনিতে কৃষক হত্যা দিবসে ইউনিয়ন কৃষকলীগের উদ্যোগে আলোচনা সভা ও কৃষক মাঠ দিবস পালন করা হয়েছে ।
সোমবার বিকেলে স্থানীয় কাজিমুছা বাজারের পাশে কপিলমুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দারের সভাপতিত্বে ও উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহম্মেদ তুহিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা প্রদূত কুমার দত্ত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কপিলমুনি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, কপিলমুনি ইউনিয়ন কৃষকলীগের সদস্য সচিব রফিকুল ইসলাম খান। সমাবেশে ১৯৯৫সালে বি এন পি সরকারের আমলে সারের দাবিতে আন্দোলন রত কৃষকদের উপর পুলিশ গুলি চালিয়ে যে ১৮ জন কৃষককে হত্যা করে । তাদের আত্মার শান্তি কামনা সহ বর্তমান কৃষি বান্ধব সরকারের আমলে কোন সারের সংকট নেই বলে বক্তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষিকর্মকর্তা আবুল কালাম আজাদ, মফিজুর রহমান, সাবেক ইউপি সদস্য আশরাফ আলী খান, ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক শাহীন কাগুজী , যুবলীগের মশিয়ার শেখ, সিরাজুল গোলদার, কৃষকলীগের আঃ সামাদ রনি, প্রবির দাশ, উদয় দাশ , উত্তম দাস, জিএম হাবিবুর রহমান , শংকরী দাশ,লতিফা আক্তার, রিজিয়া বেগম সহ কৃষকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।