রাণীশংকৈল(ঠাকুরগাঁও)সংবাদদাতা।। “মাস্ক পরার অভ্যেস করোনামুক্ত বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সারা দেশের পুলিশ প্রশাসনের এক যোগে প্রচারাভিযান মাস্ক বিতরণ কার্যক্রমের অংশ হিসাবে ২১ মার্চ রবিবার কোভিড -১৯ এর দ্বিতীয় ঢেউ ঠেকাতে থানা পুলিশের উদ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করেন।
এ উপলক্ষে এদিন সকাল সাড়ে ১১ টায় রাণীশংকৈল থানা পুলিশের উদ্যোগে পৌর শহরে শোভাযাত্রা ও সচেতনতা মূলক প্রচারণায় প্রায় সাড়ে তিনশত মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল।
এ সময় মাস্ক বিতরণ কার্যক্রমে রাণীশংকৈল থানার সকল পুলিশ অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল বলেন, মাস্ক বিতরণ কর্মসূচির শুরুর দিনেই প্রায় সাড়ে তিন শতাধিক মানুষকে মাস্ক বিতরণ করা হয়েছ । সমগ্র উপজেলায় পর্যায়ক্রমে ১০ হাজার মাস্ক বিতরণ করা হবে।