দাকোপ (খুলনা) প্রতিনিধিঃ দাকোপ উপজেলার জন-গুরুত্ব পূর্ণ পানখালী ফেরী ঘাটে অতিরিক্ত টাকা আদায়ের দায়ে গত শনিবার দুপুরে ভ্রামমান আদালত দুই জনকে অর্থ জরিমানা করেন। ভ্রামমান আদালত সুত্রে জানা যায়, পানখালী ফেরী ও খেওয়া ঘাটে অতিরিক্ত টাকা আদায়ের সংবাদে দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজেষ্টেট মোঃ আব্দুল ওয়াদুদ জটিকা অভিযান চালিয়ে দুই জনকে আটক করেন।
হোগলা বুনিয়ার মোঃ অহিদ গাজী (২৫) কে খেওয়া ঘাট থেকে ও পানখালীর মোঃ আকাশ চৌধুরী (২৪) কে ফেরী থেকে আটক করলে তারা মালিকের কর্মচারী পরিচয় দিয়ে অতিরিক্ত টাকা আদায়ের কথা স্বিকার করেন। অভ্যন্তরীন নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৫ এর ৬১ ধারা মোতাবেক আকাশ চৌধুরীকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেল ও খেয়া আইন ১৮৮৫ এর ২৩-৩০ ধারার দন্ডবিধি ১৮৮/২৯১ মতে মোঃ অহিদ গাজীকে ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের জেল প্রদান করেন।