সুনামগঞ্জ শহরে স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক পরিধান না করায় ১৫০০ টাকা জরিমানা
- প্রকাশের সয়ম :
সোমবার, ৫ এপ্রিল, ২০২১
-
১৫৫
বার দেখা হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি।। সুনামগঞ্জ জেলা শহরে স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরিধান নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করে সুনামগঞ্জ জেলা প্রশাসন। সেই সাথে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পথচারীদের মাস্ক বিতরণ করা হয়।
সোমবার ৫ এপ্রিল দুপুরে সুনামগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও সুনামগঞ্জ প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন এর নির্দেশে সুনামগঞ্জ শহরে স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরিধান নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জহিরুল আলম। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক পরিধান না করায় এসময় দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় মোট ৫ টি মামলায় ১৫০০ টাকা জরিমানা করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ মাজিস্ট্রেট মেহেদী হাসান ও মোঃ বোরহান উদ্দিন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জহিরুল আলম বলেন,
জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
Please Share This Post in Your Social Media