মঙ্গলবার (১৩ এপ্রিল) ভাইস চেয়ারম্যান ও শাহজালাল (র.) ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি ফাহিম মাওলানা আলাউর রহমান টিপু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সানির সঞ্চালনায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে পৃথকভাবে ট্রাস্টের নেতৃবৃন্দ সদর উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে অসহায় দুঃস্থদের মাঝে চাল, ডাল, তেল ও ছানা,সাবান,আলু ও পেঁয়াজ বিতরণ করে।করোনা সংক্রমণ রোধে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পাশাপাশি প্রয়োজন ছাড়া ঘর বাইরে বের না হতে এবং সবসময় সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দেয়া হয়।