নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ায় ইয়ারপুর আওয়ামীলীগের উদ্যোগে চারশত অসহায় ও দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শনিবার (৮ মে) বিকেলে আশুলিয়ার নরসিংহপুরের দেওয়ান মার্কেটে এ উপহার বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ বিষয়ে ইয়ারপুর আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ কাদির দেওয়ান জানান, করোনা মহামারির প্রকোপে সারাদেশের মানুষ যখন অসহায় , তখনই দেশের দরিদ্র জনগোষ্ঠীর সহায়তায় হাত বাড়িয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশুলিয়াতেও দরিদ্রদের নিয়মিত সহায়তা করছে বাংলাদেশ আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনগুলো। । ঈদ উপহার বিতরণের মাধ্যমে গরিবদের সাথে ঈদের খুশি ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করছি। সংগঠনের পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও সকলকে গরিবের সাহায্যর্থে এগিয়ে আসার আহবান জানান তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন আশুলিয়া যুবলীগের সভাপতি কবীর সরকার ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি সাইদুর রহমান সম্রাটসহ প্রমুখ।