pinuppin uppin up casinopinup azpinappinup casinopin-uppin up onlinepin up azpinuppin uppin up casinopinappin up azpin up azerbaycanpin-uppinuppin uppin up casinopinup azpinup azerbaycanpin up azerbaycanpin up azerbaijanpin up azpin-uppin up casinopin up casino gamepinup loginpin up casino indiapinup casinopin up loginpinup indiapin up indiapin up bettingpinup loginpin up casino indiapinup indiapin uppinuppin-uppin up 777pin up indiapin up betpin uppin up casinopinup loginpin-up casinopin-uppinup indiapin up kzpinup kzpin-up kzpinuppin up casinopin uppin up kzпинапpin-uppin uppinuppin-upmostbetmosbetmosbet casinomostbet azmosbetmostbetmostbet casinomostbet azmostbet az casinomosbet casinomostbet casinomostbetmostbet aviatormostbet casinomostbet kzmostbetmosbetmosbet aviatormostbet casinomostbetmastbetmostbet onlinemosbetmosbetmostbetmosbet casinomostbet kzmostbetmosbetmosbet casino kzmostbet kzmostbetmostbet casinomostbet onlineмостбетmosbetmosbet casinomostbetmostbet kz1 win aviatoraviator 1 winaviator mostbetaviator1 win casino1win kz casino1 win bet1win kz1win casino1 winonewin casino1 winonewin app1 win game1 win aviator game1win1 win1win uz1win casino1 win online1 win1win casino1win aviator1 win1win casino1win1win aviator1 win1win casino1win online1 win az1win lucky jet1win1 win1 win az1win1win casino1win1 win1 win casino1win slot1win apostas1win slots1win apostalucky jetlucky jet casinolucky jetlucky jet crashlucky jet crashlucky jet casinomostbet lucky jetluckyjetlukyjetlucky jetlucky jet crashlucky jetlucky jet casino4rabet pakistan4rabet4era bet4rabet bd4rabet bangladesh4rabet4rabet game4r bet4rabet casino4rabet4r bet4rabet bd4rabet slots4a bet4era bet4x bet4rabet indiaparimatchmosbet casinomosbet kzmostbetmostbet kzmostbet aviatormosbet aviatormosbetmostbet aviatormostbetmosbetmostbetmosbetmosbet indiamostbetmosbetmostbet india1win cassino1 win casino1 win
শিরোনাম:
তীব্র গরমে লোডশেডিংয়ের দাপট: নোয়াখালী ও লক্ষ্মীপুরে জনজীবন বিপর্যস্ত হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বেশি থাকবে : অর্থমন্ত্রী ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ মৃত্যু হিলিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলার উদ্বোধন জন্ম-মৃত্যু নিবন্ধনে ঢাকা বিভাগে তৃতীয় স্থান অর্জন করলো কালুখালী উপজেলা ত্রিশালে নজরুল জয়ন্তী ২০২৬: ৫ দিনব্যাপী উৎসবের প্রস্তুতি ও সমাপনীতে প্রধানমন্ত্রীর আগমন সাভার প্রেস ক্লাবকে জমিসহ নতুন ভবন করে দেওয়ার ঘোষণা জেলা পরিষদ প্রশাসকের যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়তে চায় সরকার : প্রধানমন্ত্রী
ঘূর্ণিঝড় ইয়াসে সাতক্ষীরায় ৪৯ পয়েন্টে ভাঙ্গন: সুন্দরবনে ১৭টি মিষ্টি পানির উৎস ক্ষতিগ্রস্থ

ঘূর্ণিঝড় ইয়াসে সাতক্ষীরায় ৪৯ পয়েন্টে ভাঙ্গন: সুন্দরবনে ১৭টি মিষ্টি পানির উৎস ক্ষতিগ্রস্থ

আল গিফারী সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরার চার উপজেলার ৪৯টি স্থানে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ভেঙে শতাধিক গ্রাম ও সহ একাধিক চিংড়ি ঘের প্লাবিত হয়েছে। ফলে, ইতোমধ্যে কয়েক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং অনেক স্থানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ থেকে বুড়িগোয়ালিনী পাঁচ কিলোমিটার ও হরিনগর থেকে চুনকুড়ি পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকায় পানি উন্নয়নের বোর্ডের বাঁধের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

এতে অসংখ্য চিংড়ি ঘের ও ঘরবাড়ি প্লাবিত হয়েছে।
কলবাড়ি এলাকার শাহ্ মোর্শেদ বিপ্লব বলেন, ‘আম্পানের পর প্রায় এক বছর গৃহহীন ছিলাম। মাত্র দুই মাস আগে বাড়ি ফিরেছি। আবার এক অবস্থা। বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান জনাব ভবতোষ কুমার মন্ডল বলেন, ‘এ যাত্রায় রক্ষা পেলে অন্য কোথাও চলে যাব। এত দুশ্চিন্তার মধ্যে থাকা যায় না, বছর বছর গৃহহীন হয়ে সহায় সম্বল হারাতে হয়।’মুন্সিগঞ্জ ইউনিয়নের নারী সদস্য সেলিনা সাঈদ বলেছেন, ‘চুনকুড়ি এলাকায় হৃদয় মন্ডল, সুবল মন্ডল, বিশ্বনাথ মন্ডল, বিমল মন্ডল, হানিফ গাজী, মাদেকা ফকির, রনজিৎ মন্ডল, হরিদাস মন্ডল, জগন্নাথ মন্ডলসহ ৫০টি পরিবারের কাঁচা ঘরবাড়ি ভেঙে গেছে।’ইয়াসের প্রভাবে শ্যামনগর, আশাশুনি, কালিগঞ্জ ও দেবহাটা উপজেলা কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এসব উপজেলায় ১৫টি স্থানে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ভেঙে গেছে এবং ৩৬টি বাঁধ উপচে লোকালয়ে পানি ঢুকছে। এতে প্রায় সাত শতাধিক পরিবার পানিবন্দি হয়েছে। শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের তিন নম্বর এলাকার পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ভেঙে গেছে। এছাড়া গাড়রামারি, চাঁদনিমুখো, জেলেখালি ও নাপিতখালি এলাকায় বাঁধ উপচে চিংড়ি ঘেরে পানি ঢুকছে। বুড়ি গোয়ালিনী ইউনিয়নের বুড়িগোয়ালিনী, দাতিনাখালি, পশ্চিম দুর্গাবাটি এলাকায় বাঁধ ভেঙেছে।

এছাড়া, কলবাড়ি, নীলডুমুর ও দাতিনাখালি এলাকায় বাঁধের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পদ্মপুকুর ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের বাঁধের পাঁচ স্থান ভেঙে ও পাঁচ স্থান দিয়ে বাঁধ উপচে পানি ঢুকে গ্রাম প্লাবিত করেছে। কৈখালী ইউনিয়নের পাঁচটি স্থান দিয়ে বাঁধ উপচে ও একটি স্থানে ভেঙে পানি গ্রামের মধ্যে ঢুকে ঘরবাড়ি প্লাবিত করেছে। রমজাননগর ইউনিয়নের বাঁধের পাঁচটি স্থান উপচে ও দুইটি স্থান ভেঙে গ্রাম প্লাবিত হয়েছে। কাশিমারী ইউনিয়নে একটি স্থানে, আটুলিয়ার একটি স্থানে ও নূরনগর ইউনিয়নে দুইটি স্থান দিয়ে বাঁধ উপচে পানি প্রবাহিত হয়ে অসংখ্য ঘরবাড়ি প্লাবিত করেছে।

গাবুরা ইউপি চেয়ারম্যান জনাব জি এম মাসুদুল আলম বলেন, গতকাল সন্ধ্যা পর্যন্ত বেড়িবাঁধ ভেঙে গাবুরা ইউনিয়নে সাগরের পানি জোয়ার ভাটায় খেলছে। শত শত মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। আশাশুনির প্রতাপনগর ইউনিয়নে কুড়িকাউনিয়া ভেঙে এবং চালকা ও শুভ্রকাটির বাঁধ উপচে ভাতশালা, চর রহিমপুর, বসন্তপুর নাঙ্গলা বাঁধের ওপর দিয়ে পানি উপচে চিংড়ি ঘের তলিয়ে গেছে।কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের পূর্ব নারায়ণপুর, কুশলিয়া ইউনিয়নের বাজার গ্রাম, উপজেলা সদর, ধলবাড়িয়া ইউনিয়নের বাঁশঝাড়িয়া, মুথরেশপুর ইউনিয়নের হাড়তদাহ কাঁকশিয়ালী নদীর পানি লোকালয়ে ঢুকেছে।

পূর্ব নারায়ণপুর গ্রামের দুই শতাধিক বাড়িতে পানি ঢুকে মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।কালিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আজিজুর রহমান জানান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে কালিগঞ্জের বাণিজ্যিক এলাকা নাজিমগঞ্জে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। অবিলম্বে ক্ষতি পূরণের দাবি জানানো হয়েছে সংশ্লিষ্টদের প্রতি।সংশ্লিষ্ট উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও সদস্যরা এসব তথ্য নিশ্চিত করেছেন। পানি উন্নয়ন বোর্ডের বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের বলেন, ‘শ্যামনগর উপজেলায় আমাদের আওতায় ১২৫ কিলোমিটার বাঁধ আছে।

জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে সাত থেকে আট ফুট বেড়েছে। এর মধ্যে দুর্গাবাটি, গাগড়ামারি এই দুই স্থানে ও শুভ্রকাটির চার স্থানে ভেঙে ও সাত স্থানের বাঁধ উপচে পানি লোকালয়ে এবং চিংড়ি ঘেরে ঢুকছে। শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক জানান, শ্যামনগরের ১২টি ইউনিয়নের মধ্যে নয়টি ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ৪৯টি স্থান ভেঙে অথবা পানি উপচে লোকালয় পানি ঢুকছে। ইতোমধ্যে অনেক পরিবারের বাড়িঘর তলিয়ে গেছে। চিংড়ি ও কাঁকড়া ঘের ভেসে গেছে।

শ্যামনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার কান্তি মজুমদার জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় বিভিন্ন নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে ৭/৮ ফুট বৃদ্ধি পায়। এতে উপকূল রক্ষিত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেঁড়িবাধ ভেঙে ও উপচিয়ে লোনা পানি লোকালয়ে প্রবেশ করে। এ সমেয় ১২ টি ইউনিয়নের বিশেষ করে উপকূলীয় গাবুরা, পদ্মপুকুর, মুন্সিগঞ্জ, কৈখালী ও বুড়িগোয়ালিনী ইউনিয়নে ১ হাজার ৬৫০ হেক্টর জমিতে আড়াই হাজার মৎস্য ঘের সম্পূর্ণ তলিয়ে একাকার হয়ে যায়। এতে ৫ কোটি টাকার চিংড়ী সহ বিভিন্ন প্রজাতির সাদা মাছ পানিতে ভেসে যায়।

অপরদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শাহিনুর ইসলাম জানান, ঝড়ো হাওয়ায় ১২টি ইউনিয়নে ৪ হাজার ৮ শত কাঁচা ও আধা পাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়। তার মধ্যে ২৬৫টি কাচা ঘরবাড়ি সম্পূর্ণ বিধস্থ হয় এবং ৪হাজার ৫শত কাচা ও আধা পাকা ঘরবাড়ি আংশিক বিধস্থ হয়। ৫০ হাজার ৮শত মানুষ ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান বলেন, সাতক্ষীরা রেঞ্জের আওতায় ৫টি বন ষ্টেশন অফিস ও ১২টি টহল ফাড়িতে নির্মিত মিষ্টি পানির পুকুর লোনা পানিতে তলিয়ে একাকার হয়ে গেছে।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম আবুজার গিফারী বলেন, ১২টি ইউনিয়ন ব্যাপি নগদ আড়াই লক্ষ টাকা এবং ১ মেট্রিক টন চাউল বরাদ্দ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সরকারী সাহায্যে অব্যাহত থাকবে।’পানি উন্নয়ন বোর্ডের বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী রাশিদুল ইসলাম বলেন, ‘আমাদের আওতায় আশাশুনি এলাকায় ৮০ কিলোমিটার বাঁধ আছে। এর মধ্যে একটি স্থান ভেঙে ও সাতটি স্থানে পানি উপচে লোকালয় প্লাবিত হয়েছে। আশাশুনি উপজেলার প্রতাপনগর, আনুলিয়া ইউনিয়ন কপোতাক্ষ নদীর পানিতে প্লাবিত হয়েছে, অপর দিকে খাজরা, বড়দাল ও শ্রীওলা ইউনিয়ন খোলপেটুয়া নদীর স্রোতে প্লাবিত হয়েছে। আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান এম ডি মোস্তাকিম বলেন স্থানীয় সরকার ও পানি উন্নয়ন বোর্ডের সাথে বসে যৌথ ভাবে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে।

সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, ‘ঘূর্ণিঝড় ইয়াসে নয়, তার প্রভাবে সাতক্ষীরার নদ-নদীতে জোয়ারের পানি বেড়ে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। ইতোমধ্যে গৃহহীন মানুষদের আশ্রয়কেন্দ্রে উঠতে মাইকিং ও স্বেচ্ছাসেবক দলকে নির্দেশ দেওয়া হয়েছে।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম

Please Share This Post in Your Social Media

সর্বস্বত্ব সংরক্ষিত: ২০১৮-২০২৩ © আমাদেরবাংলাদেশ.ডটকম