নিজস্ব প্রতিবেদন।। সাভারে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্ধোধন করা হয়েছে। ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছরের শিশুদের দেওয়া হবে এ ক্যাপসুল।
শনিবার (৬ মে) সকালে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্ধোধন করেন দূর্যোগ ও ত্রান এনামুর রহমান এনাম।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে, সাভারে মোট ভিটামিন-এ ক্যাপসুল মজুদ রয়েছে ১ লাখ ৮৫ হাজার। এর মধ্যে নীল ক্যাপসুল রয়েছে ২৬ হাজার ও লাল ক্যাপসুল রয়েছে ১ লাখ ৬৫ হাজার।
সাভার উপজেলার প্রত্যেকটি এলাকায় ২৯০ টি কেন্দ্রের মাধ্যমে এসব ক্যাপসুল শিশুদের খাওয়ানো হবে। এবং এসব কেন্দ্রের ৩৬ টি আজ উদ্বোধন করা হয়েছে। বাকি গুলো পর্যায়ক্রমে উদ্বোধন করা হবে।
ছয় থেকে ১১ মাস বয়সি ২৪ হাজার ৬৭৫ জন শিশুকে নীল ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা ধরা হয়েছে। যার সেবরাহ রয়েছে ২৪ হাজার ৮২৭ টি ক্যাপসুল। আর ১২ থেকে ৫৯ মাস বয়সি ১ লাখ ৬০ হাজার ২২৭ জন শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার সরবরাহ রয়েছে ১ লাখ ৬০ হাজার ৫৫০ টি ক্যাপসুল।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, আমরা ১ লাখ ৮৪ হাজার শিশুকে এই ক্যাপসুল খাওয়াবো।, ভিটামিন ‘এ’ ক্যাপসুল সম্পূর্ণ নিরাপদ। এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তাই নির্বিঘ্নে এ ক্যাপসুল খাওয়ানো যায়। এ সময় তিনি আরোও বলেন, সাভার উপজেলাব্যাপী ২৯৪ কেন্দ্র বিনা মূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা রাখা হবে । তবে আশা করি কোন শিশু বাদ পরবে না। যদিও কোন শিশু বাদ পড়ে তাহলে আমরা বাড়ি বাড়ি খোঁজ নিবো। বা এ সেবা নিতে পারেনি তাদের জন্য পর্যায়ক্রমে ভিটামিন ‘এ’ খাওয়ানোর সুযোগ থাকছে।
এসময় উপস্থিত ছিলেন,সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম,সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলামসহ আরও অনেকে।