সিয়াম আলম বিশেষ প্রতিনিধি।। মহামারী করোনা পরিস্থিতিতে জনকল্যান ও জনগনের সেবায় অবিচল রয়েছে যশোর জেলা পুলিশ।
করোনাভাইরাস সংক্রমনের শুরু থেকে সরকারের কঠোর অবস্থানের নির্দেশনার অংশ হিসেবে নানা রকম প্রচেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ সদস্যরা। সর্বসাধারনকে করোনা মোকাবেলায় পুলিশের পাশাপাশি সকলকে সহযোগিতার আহবান জানানো হয়েছে শুরু থেকে। অসহায়ের সাহায্যে এগিয়ে ছিলেন যশোর পুলিশ সুপার। সাধারন মানুষের চলাচল সীমিত করতে বসানো হয় পুলিশি পাহারার। মার্কেট খোলার রাখার সিধান্ত অমান্যের বিষয়ে ছিল কঠোর নজরদারি।
সকলকে মাস্ক ব্যবহারে উদ্ধুদ্ধ করার জন্য প্রচারণা ও মাস্ক বিতরনও ছিল পুলিশের সামাজিক কার্যক্রমের অংশ।
যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার জানান, ‘সরকারের কঠোর বিধিনিষেধ পালনে যশোর পুলিশ সর্তক অবস্থানে রয়েছে। দেশের যেকোনো পরিস্থিতি মোকাবেলায় যশোর পুলিশ কঠোর অবস্থানে থাকবে।’
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম