আশুলিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- প্রকাশের সয়ম :
বুধবার, ১৬ জুন, ২০২১
-
১৩১
বার দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি।। আশুলিয়ায় অজ্ঞাত বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (১৬ জুন) দুপুরে আশুলিয়ার নবীনগর বাস স্টান্ডে এ দূর্ঘটনাটি ঘটে। ঘটনায় নিহতের পরিচয় এখনো জানা যায় নি।
প্রত্যক্ষদোষীরা জানান, হঠাৎ শব্দ পেয়ে দেখি মোটরসাইকেলের এক আরোহীকে রাস্তায় হেলমেট পরিহিত অবস্থায় ধাক্কা দেয় অজ্ঞাত একটি বাস। এতে ওই আরোহী বাসের নিচে পড়ে গেলে মাথার এক অংশ চাপা পড়ে। ফলে ঘটনাস্থলে ই তার মৃত্যু হয়।
সাভার হাইওয়ে পুলিশের পরিদর্শক (ওসি) সাজ্জাদ করিম জানান, দূর্ঘটনায় নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার সাথে জড়িত বাসটি আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
Please Share This Post in Your Social Media