বিশেষ প্রতিনিধি।। আশুলিয়ায় দুইটি অবৈধ ক্লিনিকে অভিযান চালিয়ে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৬জুন) দুপুরে আশুলিয়ার নরসিংহপুর নিউ মডার্ণ ডায়াগনস্টিক সেন্টারে লাইসেন্স না থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সায়েমুল হুদার নির্দেশে সিলগালা করা হয়েছে এবং জামগড়া চৌরাস্তায় আর.এম ডায়াগনস্টিক কমপ্লেক্সে সঠিক কাগজপত্র না দেখাতে পারায় ২০ হাজার টাকা জরিমানা করে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত এবং ৫ দিনের সময় দিয়েছেন মালামাল সরিয়ে নেওয়ার জন্য ।
এবিষয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সায়েমুল হুদা বলেন,বিধিমোতাবেক একটি ডায়াগনস্টিক সেন্টার বা হাসপাতাল পরিচালনার জন্য সরকার যে সকল নীতি প্রনয়ণ করেছেন তা অনেকেই বাস্তবায়ণ করছেন না। আমাদের যে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আছেন তিনি শাস্তি প্রদান করেছেন। আমি বিশ্বাস করি সাভার আশুলিয়ায় স্বাস্থ্য সেবায় জিরো ট্রলারেল্স থাকবে।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান,আমরা বিভিন্ন মাধ্যমে এই অভিযোগ গুলো পাচ্ছিলাম এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সাথে নিয়ে আমরা আশুলিয়ার দুইটি ক্লিনিকে অভিযান পরিচালনা করি। অভিযান কালে প্রথমে নিউ মডার্ণ ডায়াগনস্টিক সেন্টারকে লাইসেন্স না থাকায় সিলগালা করে দেই।
দ্বিতীয়ত আর,এম ডায়াগনস্টিক কমপ্লেক্সের আমাদের যে ক্লিনিক এবং ল্যাবরেটরি “অধ্যাদেশ রয়েছে তারা সেটি মোটেই প্রতিপালন করেননি। তারা ভুয়া বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন ডাক্তারদের ব্যবহার করে রোগিদের সাথে প্রতারণা করে আসছিলো। ভোক্তা অধিকার আইনে এই ডায়াগনস্টিক সেন্টারকে বিশ হাজার টাকা জরিমানা করেছি। তারা লাইসেন্স নবায়নের জন্য আবেদন করে ছিলো সেটা আমরা বিধি মোতাবেক বাতিলের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে প্রেরণ করবো।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম