কেশবপুর(যশোর)সংবাদদাতা।। যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এক মটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে।
কেশবপুর হাসপাতাল ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলার আটন্ডা গ্রামের ইবাদত আলীর ছেলে তজিমুদ্দিন (৩২) বাড়ি থেকে মটর সাইকেল যোগে মনিরামপুর যাওয়ার পথে মধ্যকুল তেল পাম্পের পাশে সকাল সন্ধ্যা হোটেলের সামনে মটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারের সাথে ধাকা খায়ে গুরুতর আহত হয়।
তাকে দ্রুত কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।