বিশেষ প্রতিনিধি।। সাভারে শিশুকে বলাৎকারের চেষ্টা ও এক নারীকে ধর্ষণের অভিযোগে দুই মাদ্রাসা শিক্ষকসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
রোববার (৪ জুলাই) বিকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন। এরআগে রোববার (৪ জুলাই) সকালে সাভারের সিআরপি ও ছায়াবিথী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়,শনিবার সাভারের সিআরপি এলাকায় এক নারীকে (২০) গার্মেন্টসে চাকরি দেওয়ার কথা বলে ভাড়া বাসায় ডেকে নিয়ে হত্যার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ করে সোহেল নামের এক যুবক। এসময় তাকে ধর্ষণে সহয়তা করে ইকবাল নামে অপর এক ব্যক্তি।
পরে ওই নারী রোববার সকালে সাভার মডেল থানায় উপস্থিত হয়ে সোহেলকে প্রধান আসামি করে ও ইকবাল কে ২নং আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক সিআরপি এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণে সহায়তা কারী ইকবাল মিয়াকে আটক করে। ধর্ষণের শিকার নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
অপরদিকে সাভারের ছায়াবিথী এলাকায় তাফিজুল কুরআন মাদ্রাসায় দশ বছরের এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগে মাদ্রাসাটির অধ্যক্ষ ফরিদ আহমেদ ও শিক্ষক খলিলুর রহমানকে আটক করেছে পুলিশ।
এঘটনায় ওই শিশুর পরিবার অধ্যক্ষ ফরিদ আহমেদ ও শিক্ষক খলিলুর রহমানকে আসামি করে সাভার মডেল থানায় শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। রোববার দুপুরে পুলিশ তিন আসামিকে রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করেছে।
উক্ত বিষায় সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন,ওই নারীকে ধর্ষণে সহায়তাকারী ব্যক্তিকে আটক করা হয়েছে। পলাতক প্রধান আসামিকে আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম