রফিকুল ইসলাম খান,পাইকগাছা খুলনা প্রতিনিধি।। পাইকগাছায় স্থানীয় জনতা গাঁজা ও ছুরাসহ ইমামুল জোয়াদ্দার (১৯) নামে এক কিশোরকে ধরে পুলিশে দিয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে উপজেলার গদাইপুর কর্মকার পাড়ার সংলগ্ন এলাকায়। এ ঘটনায় থানায় মাদক ও অস্ত্র আইনে দ’ুটি পৃথক মামলা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক এস,আই আল-আমিন জানান, ঘটনার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার গদাইপুরের ইকরাম জোয়াদ্দারের ছেলে ইমামুল ইসলাম জোয়াদ্দার (১৯) কে কর্মকার পাড়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে খবর দেয়। এরপর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ইমামুলকে জিজ্ঞাসাবাদ ও তার দেহ তল্লাশী করে ৮ পুরিয়া গাঁজা ও কাঠের বাটযুক্ত একটি ধারালো ছোরা উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এব্যাপারে পাইকগাছা থানায় গাঁজা ও অস্ত্র আইনে পৃথক দু’টি মামলা হয়েছে। যার নং- ২৯ ও ৩০। তারিখ ৩০/০৭/২১।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: এজাজ শফী জানান, গদাইপুর এলাকায় এ চক্রটি দীর্ঘ দিন ধরে মাদক বিক্রি ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতি করে আসছিল। এর আগে তার বিরুদ্ধে পাইকগাছা থানায় পিনাল কোড ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম