শেখ সাইফুল ইসলাম কবির।। বাগেরহাটের মোরেলগঞ্জে কোভিট-১৯ সংক্রামন রোধে কঠোর লকডাউন বিধি নিষেধ অমান্য করায় ৭ ব্যবসায়ীকে কারদন্ড দেয়া হয়েছে।
শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো. আলিফ হাসান এর নেতৃত্বে ভ্রাম্যমান টিম পৌর বাজারে অভিযান চালিয়ে তাদের আটক ও কারাদন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলো,ব্যবসায়ী মো. শাহিন (২২), শহিদুল ইসলাম (৩৯), ইব্রাহিম শেখ (৩৫), মিজানুর রহমান (৩৮), মামুন শেখ (৩০), রফিকুল ইসলাম (৪০) ও পাদুকা ব্যবসায়ী আব্দুল খালেক শেখ (৬০)। সরকারি বিধি নিষেধ অমান্য করে দোকান খোলার অপরাধে প্রত্যককে ৫ দিন করে কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম