মোঃআসাদুর রহমান বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন এলাকা থেকে ওয়ারেন্ট ভুক্ত পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচ ওয়ারেন্ট ভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়৷ গ্রেফতাররা হলেন, বেনাপোল পোর্ট থানাধীন ছোট আঁচড়া গ্রামের ইয়াসিন হোসেনের
ছেলে জসিম উদ্দিন, ৪ নং ঘিবা গ্রামের মৃত ইসলাম মণ্ডলের ছেলে রবিউল ইসলাম, ২নং ঘিবা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে আক্কাস আলী,কাগজপুকুর গ্রামের নুরুইসলামের ছেলে মনিরুল ইসলাম ও একই গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে আব্দুল্লাহ আল মামুন।বেনাপোল পোর্ট থানার এসআই জাকির হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামিদের যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে৷