মোঃ শহিদুল ইসলাম সাগর সাভার:,সবাই মিলে শপথ করি,দূর্নীতিবাজদের ঘৃণা করি,-এই প্রতিপাদ্যে ধামরাই উপজেলার প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো মতবিনিময় সভা। শনিবার (১৩ অক্টোবর) সমন্বিত জেলা কার্যালয়ের দূর্নীতি দমন কমিশনের আয়োজনে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি এর সহযোগীতায় সততা সংঘের সমাবেশ ও মতবিনিময় সভা সম্পন্ন হয়।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুদক কমিশনার এএফএম আমিনুল ইসলাম। উক্ত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন-দুদক এর ঢাকা বিভাগের পরিচালক মোঃ আকতার হোসেন,ঢাকা জেলা দূর্ণীতি দমন কমিশনের উপ-পরিচালক মোঃ ইব্রাহীম,ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা সহ প্রমুখ।