আরিফ মন্ডল বিষেশ প্রতিনিধি : আশুলিয়ায় অভিযান চালিয়ে দুই ট্রাক ভর্তি অবৈধ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৩ অভিযুক্ত ব্যক্তি ৪০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। বুধবার ( ১৬ অক্টোবর) বিকেলে আশুলিয়ার বাইপাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজোয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযুক্ত মো:মিলন হোসেনকে ১০ হাজার, মো. সাইদুলকে ২০ হাজার ও মো. তাকবিরকে ১০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।ম্যাজিস্ট্রেট জানান, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বাপাইলে অভিযান চালানো হয়। এসময় একটি গুদাম ও দুইটা দোকান থেকে হাত নাতে দুই ট্রাক ২৫০ বস্তা অবৈধ পলিথিন জব্দ করা হয়। আনুমানিক ১০ টন ওজন।
অভিযুক্তরা এখান বিভিন্ন দোকানে পাইকারী ও খুচরা বিক্রি করে আসছিলো।জব্দ পলিথিনগুলো পরিবেশ অধিদপ্তরের জিম্মায় দেয়া হবে। পরবর্তীতে তারা ব্যবস্থা নিবেন বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলার সহকারী পরিচালক শরিফুল আলম ও আশুলিয়া থানার এস আই এমদাদুল হক।