নিজস্ব প্রতিবেদক ।। আশুলিয়ায় ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে বৃহৎ আকারে প্রথম কোরআন তেলওয়াত প্রতিযোগিতা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত ভাদাইল জামিয়াতুল কুরআন সুন্নাহ ইসরাফিল কমপ্লেক্সের ময়দানে অনুষ্ঠিত হলো কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সভাপতি আলহাজ্ব ইসরাফিল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলরবের জনপ্রিয় উপস্থাপক ইয়াসিন হায়দার ও সুপরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও বিনোদন বন্ধু মহিউদ্দিন হাসান খান।
এছাড়া ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র যুগ্ম-সদস্য সচিব ফয়সাল মাহামুদ শান্ত,ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের সাধারন সম্পাদক জাকির হোসেনসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ আশুলিয়া অঞ্চলের বিভিন্ন মাদ্রাসার প্রধানগণ।

Oplus_16908288
এ প্রতিযোগিতায় আশুলিয়া অঞ্চলের বিভিন্ন মাদরাসা থেকে শতাধিক প্রতিযোগি অংশগ্রহণ করেন তবে ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে রওজাতুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থী তানজিম হোসেন,দ্বিতীয় স্থান অধিকার করে জামিয়া নূরিয়া মাদ্রাসার শিক্ষার্থী মো. হাসান এবং তৃতীয় স্থান অধিকার করে রওজাতুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থী হোসাইন আহমাদ। প্রথম বিজয়ী-কে একটি ফ্রিজ পুরস্কার দেওয়া হয়েছে,দেওয়া হয়েছে দ্বিতীয় বিজয়ী-কে একটি বাই সাইকেল পুরস্কার ও তৃতীয় বিজয়ী-কে একটি সেলাই মেশিন পুরস্কার,এ গুলো বিজয়ীদের-কে উপহার হিসেবে দেওয়া হয়েছে। এছাড়া বাকী সাতজন-কে দেওয়া হয়েছে সান্তনা পুরস্কার ।
সভাপতি আলহাজ্ব ইসরাফিল হোসেন বলেন, এধরণের একটি অনুষ্ঠানের আয়োজন করতে পেরে নিজেকে আমি ধন্য মনে করছি। এসময় তিনি আরও বলেন আশুলিয়াতে এটাই বৃহৎ আকারে প্রথম কোরআন তেলওয়াত ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতি বছর এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এসময় কলরবের বিভিন্ন শিল্পীগোষ্ঠী মনোমুগ্ধকর ইসলামী সংগীত পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মাতিয়ে তোলেন। তাদের সুরের মূর্ছনায় অনুষ্ঠানস্থল এক পবিত্র আমেজে ভরে ওঠে।
এবিডি.কম/রাজু