নিজস্ব প্রতিবেদক।। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-২০ (ধামরাই) আসনে নির্বাচনী প্রচারণার পারদ এখন তুঙ্গে। শেষ মুহূর্তের প্রচারণায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তমিজ উদ্দিনের পক্ষে মাঠ চষে বেড়াচ্ছেন নেতাকর্মীরা। বিশেষ করে যুবদল নেতা শরিফুল ইসলামের নেতৃত্বে বিশাল শোডাউন ও গণসংযোগ ধামরাইয়ের নির্বাচনী আমেজকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।
উল্লেখ্য যে, গত ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই প্রচারণা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোট শুরুর ৪৮ ঘণ্টা আগেই প্রচারণার সব কার্যক্রম বন্ধ হওয়ার কথা থাকায় প্রার্থীরা এখন দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। বড় দল থেকে শুরু করে স্বতন্ত্র প্রার্থী-সবাই এখন জনসভা ও পথসভায় ব্যস্ত।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ধামরাই বাজারের উপজেলা গেটের সামনে যুবদলের আয়োজনে শরিফুলের নেতৃত্বে এক বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

Oplus_131072
এই কর্মসূচির নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন: সোহরাব হোসেন: সাবেক সাংগঠনিক সম্পাদক (ধামরাই সরকারি কলেজ ছাত্রদল) ও সাবেক সহ-সভাপতি (৪নং ওয়ার্ড বিএনপি)। শরিফুল ইসলাম: সাবেক যুগ্ম আহ্বায়ক (পৌর ছাত্রদল) ও সদস্য (ঢাকা জেলা যুবদল)। তিনি পুরো কার্যক্রমটি পরিচালনা করেন। ফারুক হোসেন: যুগ্ম সাধারণ সম্পাদক (ঢাকা জেলা যুবদল)।
এছাড়াও উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি মোরশেদ ইসলাম মুকদম, ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, সেক্রেটারি ইউসুফ এবং ফজলহকসহ মলয়ঘাট এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ধামরাই বাজার বণিক সমিতির উদ্যোগে আয়োজিত এই পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের প্রার্থী আলহাজ তমিজ উদ্দিন। তিনি তার বক্তব্যে বিএনপির নির্বাচনী ইশতেহার তুলে ধরেন এবং ধামরাইয়ের উন্নয়নে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।তিনি বলেন,”জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের কোনো বিকল্প নেই। ধামরাইয়ের প্রতিটি মানুষ আজ পরিবর্তনের পক্ষে।”
প্রচারণার শেষ সময়ে এসে ধামরাই বাজার, উপজেলা গেট এবং রথখোলা এলাকা মিছিলে মিছিলে প্রকম্পিত হয়ে ওঠে। সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় বিশ্লেষকদের মতে, যুবদলের এই সক্রিয় অবস্থান নির্বাচনী মাঠে ধানের শীষের শক্তি বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
এবিডি.কম/সিয়াম