দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থী বাছাই প্রক্রিয়ায় অভ্যন্তরীণ গণতন্ত্র ও স্বচ্ছতা বজায় রাখতে সংগঠনের রুকনদের অংশগ্রহণে এক ভোটাভুটির আয়োজন করা হয়। তৃণমূল নেতাকর্মীদের বিপুল সমর্থনে ওজিয়ার রহমান আবারও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হন।
অ্যাডভোকেট ওজিয়ার রহমান ছাত্রজীবন থেকেই রাজনীতির রাজপথে সক্রিয়। তিনি অতীতে ইসলামী ছাত্রশিবিরের যশোর জেলা পূর্বের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর পেশাজীবী বিভাগের সভাপতি হিসেবে কর্মরত। এলাকায় একজন সৎ, দক্ষ এবং মানবিক নেতা হিসেবে তার বিশেষ সুনাম রয়েছে।
মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট ওজিয়ার রহমান বলেন:”সংগঠন ও তৃণমূলের কর্মীরা আমার ওপর যে আস্থা রেখেছেন, তার মর্যাদা রক্ষার সর্বোচ্চ চেষ্টা করব। কেশবপুর উপজেলার মানুষের অধিকার রক্ষা এবং এলাকার টেকসই উন্নয়নে আমি সবসময় জনগণের পাশে থাকতে চাই। ইনশাআল্লাহ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ভোটাররা আমাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেবেন বলে আমার দৃঢ় বিশ্বাস।”
ওজিয়ার রহমানের মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার পর কেশবপুর উপজেলার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় সাধারণ মানুষের মাঝেও তাকে নিয়ে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, তার ক্লিন ইমেজ এবং পূর্বের রাজনৈতিক অভিজ্ঞতা নির্বাচনে তাকে শক্ত অবস্থানে রাখবে।
এবিডি.কম/জাহাঙ্গীর আলম