জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় জেলাজুড়ে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকারী দলের নেতৃত্ব দেন এসআই (নি:) মামুন মিয়া। অভিযানকালে মাদক কারবারি কুলসুমের বাড়িতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ০২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আজ বুধবার (৮ এপ্রিল) তাকে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কিশোরগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত কিশোরগঞ্জ গড়তে জেলা পুলিশের এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এবিডি.কম/রাজু