নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়া থানার স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বইছে নির্বাচনী হাওয়া। এই নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনসমর্থনে ও আলোচনায় শীর্ষে রয়েছেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন। কেবল প্রচার-প্রচারণায় নয়,বরং আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিয়ে তিনি ইতিমধ্যে ধামসোনা ইউনিয়নবাসীর মনে বিশেষ জায়গা করে নিয়েছেন।
আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন এলাকায় একজন ‘নিভৃতচারী দানবীর’ হিসেবে পরিচিত। লোকচক্ষুর আড়ালে থেকে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই যার নেশা। স্থানীয়দের ভাষ্যমতে,কারো কষ্টের খবর পেলে তিনি ঘরে বসে থাকতে পারেন না। কেবল খোঁজখবর নেয়া নয়,বরং সাধ্যমতো সহায়তার হাত বাড়িয়ে দিয়ে দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই তার অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য। তার এই মানবিক উদ্যোগগুলো ধামসোনা এলাকায় মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
নির্বাচনী ভাবনার বিষয়ে জানতে চাইলে আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন বলেন,তার মূল লক্ষ্য ব্যক্তিগত উন্নয়ন নয়,বরং ধামসোনা ইউনিয়নের সার্বিক পরিবর্তন। এছাড়া তিনি জানান: ইউনিয়ন পরিষদকে একটি আধুনিক ও ডিজিটালাইজড সেবাকেন্দ্রে রূপান্তর করা।
এছাড়াও যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করা। রাস্তাঘাট,শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে ধামসোনাকে দেশের একটি আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা।এলাকার সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে,তারা এমন একজন নেতৃত্ব খুঁজছেন যিনি সুখে-দুঃখে সবসময় পাশে থাকবেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন,এলাকার কেউ বিপদে পড়লে ইসরাফিল হোসেন সাহেব আপন ভাইয়ের মতো এগিয়ে আসেন। আমরা চাই এমন মানুষই আমাদের চেয়ারম্যান হোক।”
উক্ত বিষয়ে ইসরাফিল হোসেন কাছে জানতে চাইলে তিনি বলেন”অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমার পরম তৃপ্তি। জনগণের রায় নিয়ে আমি ধামসোনাকে একটি পরিচ্ছন্ন ও নিরাপদ ইউনিয়ন হিসেবে উপহার দিতে চাই।”আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন আসন্ন নির্বাচনে এই হেভিওয়েট প্রার্থীর অংশগ্রহণ ধামসোনার নির্বাচনী সমীকরণকে অনেকটা পাল্টে দিয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
এবিডি.কম/ জাহাঙ্গীর আলম রাজু