নিজস্ব প্রতিবেদক : ঢাকা পেশাদারিত্ব এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অনলাইন নিউজ পোর্টাল ‘আমাদের বাংলাদেশ ডট কম’-এর ২০২৬ সালের ‘সেরা রিপোর্টার’ হিসেবে ভূষিত হয়েছেন মোস্তাবিন সিয়াম। সম্প্রতি প্রতিষ্ঠানটির বার্ষিক মূল্যায়ন শেষে এই সম্মাননা ঘোষণা করা হয়।
২০২৬ সাল জুড়ে সারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ ও অনুসন্ধানী প্রতিবেদন অত্যন্ত সাহসিকতার সাথে তুলে ধরার মাধ্যমে তিনি পাঠকদের আস্থা অর্জন করেছেন। বিশেষ করে তৃণমূল পর্যায়ের সমস্যা এবং জনদুর্ভোগ নিয়ে করা তার সংবাদগুলো ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
এই কৃতিত্ব সম্পর্কে মোস্তাবিন সিয়াম বলেন, “যেকোনো স্বীকৃতিই কাজের অনুপ্রেরণা জোগায়। ‘আমাদের বাংলাদেশ ডট কম’ কর্তৃপক্ষের প্রতি আমি কৃতজ্ঞ। এই অর্জন আমার একার নয়, এটি পুরো টিমের ভালোবাসা এবং পাঠকদের আস্থার প্রতিফলন। আগামীতে আরও দায়িত্বশীলতার সাথে সত্য তুলে ধরতে চাই। সেরা রিপোর্টার হিসেবে সম্মাননা পাওয়ায় গণমাধ্যমকর্মী এবং শুভানুধ্যায়ীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য, মোস্তাবিন সিয়াম দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে সাংবাদিকতায় সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।