এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ
মোঃ মিনহাজুল ইসলাম
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সরকারি কলেজের এইচএসসি ব্যাচ-২০২৬ এর পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে ভূরুঙ্গামারী সরকারি কলেজ ছাত্রদল।
সম্প্রতি কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রভাষক মোঃ জলিল সরকারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃ আমিনুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হাসান রেজুয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ শাহরিয়ার ওয়াসীম, সাংগঠনিক সম্পাদক মোঃ জাওয়াদ আনোয়ারসহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতে এবং আসন্ন পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করার লক্ষ্যে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা।