আমাদেরবাংলাদেশ ডেস্ক।। খালেদা জিয়ার জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গনে বিএনপির ঔদ্ধত্যপূর্ণ আচরণকে রাজনৈতিক সীমা লঙ্ঘন বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। খালেদা জিয়ার জামিন নিয়ে আওয়ামী আরো পড়ুন.....
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। নেপালে এসএ গেমসের টি-টোয়েন্টিতে ভুটানের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ। ৭০ রানের লক্ষ্যে মাঠে নেমে মাত্র ৬.৫ ওভারেই জয়ের দেখা পায় টাইগাররা। আজ (শুক্রবার) নেপালের ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যাট কেরতে নামে ভুটান। ২০ ওভারে ৭ উইকেটে হারিয়ে মাত্র ৬৯ রান সংগ্রহ করে থিনলে জামৎসুর দল। ৭০ রানের লক্ষ্যে মাঠে নেমে সৌম্য সরকারের ঝড়ো ফিফটিতে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ১০ উইকেটে ভুটানকে উড়িয়ে দেয় টাইগাররা। ওপেনিং জুটিতেই ৭৪ রান করে সৌম্য ও মোহাম্মদ নাঈম। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেটে নিয়েছেন মানিক খান। একটি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান রানা, তানভীর ইসলাম, মিনহাজুল আবেদীন আফ্রিদি ও সৌম্য। আর ম্যাচ সেরার পুরস্কার ওঠেছে সৌম্যের হাতে। আরো পড়ুন.....
মুরাদ হোসেন খুলনা বিভাগীয় প্রতিনিধি।।শীতের সবজির বাম্পার ফলনের সঙ্গে ভালো দাম ও চাহিদার কারণে এ অঞ্চলের কৃষকের মুখে হাসি ফুটেছে। শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা সৌতম কুমার শীল জানান, চলতি মৌসুমে আরো পড়ুন.....
আসাদুর রহমান,শার্শা প্রতিনিধি।। সারা দেশের ন্যায় যশোরের শার্শা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে চলে এসেছে শিক্ষার্থীদের নতুন বই। নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে এবারও প্রতিবছরের মত আগে আরো পড়ুন.....
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। চালের বাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, দাম কমানোর প্রয়োজনই নেই বলে জানালেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। শীতকালীন সবজির দাম মানুষের ক্রয় সীমার মধ্যে থাকবে বলেও জানান তিনি। আজ (শুক্রবার) সকালে মন্ত্রী এসব কথা বলেন। কৃষিমন্ত্রী আরো বলেন, কৃষকের উৎপাদন খরচ বেড়েছে, তাই খাদ্যপণ্যের দাম বাড়ছে। কৃষককে ন্যায্য মূল্য দিতে হবে। আগাম বৃষ্টি হওয়াতে গত বছর ৩০-৪০ ভাগ পেঁয়াজ নষ্ট হয়। এ কারণে ও ভারতের পেয়াজ না আসায় এই ঘাটতি দেখা দিয়েছে। চাষীদের প্রনোদনা দেয়া হচ্ছে। সামনের বছর এ সমস্যা থাকবে না। এর আগে সকালে রাজধানীতে প্রথমবারের মতো পাইলট প্রজেক্ট হিসেবে চালু হলো কৃষকের বাজার এর উদ্বোধন করেন মন্ত্রী। এই বাজার সপ্তাহে শুক্র ও শনিবার সকাল ৭টা থেকে বসবে। এখান থেকে সুলভ মূল্যে বিষমুক্ত কৃষিপণ্য কিনতে পারবেন ক্রেতারা। ভবিষ্যতে ঢাকাসহ অন্যান্য জেলা ও উপজেলা পর্যায়ে এই প্রজেক্ট চালু করা হবে। আরো পড়ুন.....
কক্সবাজার সংবাদদাতা।। মিয়ানমারের সমুদ্রসীমানায় ঢুকে পড়া মাছ ধরার বোটসহ ১৭ বাংলাদেশি জেলেকে আটক করেছে মিয়ানমার নৌবাহিনী। ইঞ্জিন বিকল হয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে টেকনাফের সেন্টমার্টিন এলাকা দিয়ে তারা মিয়ানমারের সীমানায় ঢুকে পড়েন। আটকদের আরো পড়ুন.....
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ তিন জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো পাঁচ জন। আজ (শুক্রবার) সকাল সোয়া ৮টার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাশের গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার সাহেদ নগর বেপারীপাড়ার গ্রামের মৃত হাজী কামাল উদ্দিন সরকারে ছেলে হাজী আব্দুল করিম সরকার (৬০), করিমের স্ত্রী মাতোয়ারা সরকার (৫০) ও মেয়ে কানিজ ফাতেমা (৩০)। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইবুর রহমান জানান, সকালে সিরাজগঞ্জ থেকে একটি মাইক্রোবাস যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে আসলে মাইকোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হয়। আহত আরো পড়ুন.....
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। আগের যে কোন সময়ের তুলনায় বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এখন দৃঢ় বলে মনে করেন বিশিষ্টজনেরা। তবে এখনো একটি গোষ্ঠি এই সম্পর্ক নষ্ট করতে তৎপর রয়েছে বলে অভিযোগ তাদের। আরো পড়ুন.....
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ভারতের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ তেলেঙ্গানার রাজধানী হায়দারাবাদে গণধর্ষণের পর তরুণী পশু-চিকিৎসক হত্যায় অভিযুক্ত চারজনই পুলিশের গুলিতে নিহত হয়েছেন। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, পুলিশ হেফাজত থেকে পালাতে গিয়ে পুলিশের গুলিতে আরো পড়ুন.....
নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ায় দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আরো পড়ুন.....