আমাদেরবাংলাদেশ ডেস্ক।। রাজধানীর ধানমন্ডি এলাকায় জালটাকা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
কারখানা থেকে বিভিন্ন সামগ্রীসহ বিপুল পরিমাণ জালটাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) সকাল থেকে ধানমন্ডি ৭/এ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে এই কারখানার সন্ধান পায় র্যাব।
র্যাব-১০-এর উপ-অধিনায়ক মেজর মো. শাহরিয়ার এই তথ্যের সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, বাড়িটির তৃতীয় তলায় জাল টাকা তৈরির কারখানা গড়ে তোলা হয়েছিল। খবর পেয়ে আজ সকালে সেখানে অভিযান চালানো হয়।
আ/রিফাত