আমাদেরবাংলাদেশ ডেস্ক।। একই ঘরে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে ছাই হলো দুই ভাইবোন। বুধবার গভীর রাতে খাগড়াছড়ির মানিকছড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত দুই শিশু উপজেলার বাটনাতলীর লিপিয়াপাড়ায় মেমং মারমা নামক অধিবাসীর সন্তান। নিহত দুই সহোদরের নাম মংসালু মারমা (১১) ও ওমরা মারমা (৬)।